শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


আজ হাসপাতাল ছাড়ছেন খাদিজা


পূর্বাশা বিডি ২৪.কম :
২৬.১১.২০১৬

1480143331

পূর্বাশা ডেস্ক:

রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিত্সাধীন সিলেটের কলেজছাত্রী খাদিজা বেগম নার্গিসের শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। তিনি আজ শনিবার হাসপাতাল থেকে ছাড়া পাচ্ছেন।

আজ বেলা ১২ টার দিকে রাজধানীর স্কয়ার হাসপাতালের চিকিৎসকরা এ তথ্য জানান।

খাদিজা বেগম বলেন, ‘আমার শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। আমি ভালো আছি। আজ হাসপাতাল থেকে ছাড়া পাচ্ছি। সবাই আমার জন্য দোয়া করবেন।’

উল্লেখ্য, গত ৩ অক্টোবর শাবি ছাত্রলীগের সহ-সম্পাদক বদরুল আলম সিলেট এমসি কলেজের পুকুর পাড়ে সিলেট সরকারি মহিলা কলেজের ছাত্রী খাদিজা আক্তার নার্গিসকে চাপাতি দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি