চৌদ্দগ্রামে প্রাইমারী স্কুলের পরিত্যাক্ত ঝুঁকিপূর্ণ ভবনে পাঠদান চৌদ্দগ্রাম উপজেলার ৮নং মুন্সিরহাট ইউনিয়নের বাহেরগড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে অত্যন্ত ঝুঁকিপূর্ণভাবে চলছে পাঠদান। পাঠ্যক্রম চলাকালীন সময়ে বিদ্যালয়ে বসেই দেখা যায় খোলা আকাশ। বিদ্যালয়ের মূল ভবনটির চর্তুদিকে বিল্ডিং আর উপরে টিনের ছাউনি। ভবনের ৩টি রুমের প্রত্যেকটি রুমের উপরের টিনের ছাউনি নেই বললেই চলে। সামনের বারান্দার টিনের ছাউনি ভেঙ্গে এখন শুধু কাঠ দেখা যায়। বিদ্যালয়টির অপর ভবনটিতে পাঠযোগ্য মাত্র ২টি রুম। যার কারনে ৩ বছর পূর্বে বিদ্যালয়টি পরিত্যাক্ত ঘোষনা করা হলেও শিক্ষকরা বাধ্য হয়েই প্রথম ও চতুর্থ শ্রেণীর ক্লাশ ঝুঁকি নিয়েই পরিত্যাক্ত ভবনটিতে সম্পন্ন করছেন। শিক্ষার্থীরা জানান, বৃষ্টি কিংবা প্রাকৃতিক দুর্যোগ আসলেই তারা পাশের ভবনের বারান্দায় কিংবা শিক্ষকমন্ডলীদের রুমের মেঝেতে বসে ক্লাশ করেন। অনেক সময় প্রবল বৃষ্টিপাতের ফলে শিক্ষার্থীদের ছুটি দিতে বাধ্য হন শিক্ষকরা। শিক্ষার্থীরা আরো জানায়, মাঝেমধ্যে উপরের থেকে টিন কিংবা কাঠের টুকরো শিক্ষার্থীদের উপর পড়ারও ঘটনা ঘটেছে। বিদ্যালয়ের ২৮৮ জন শিক্ষার্থীর প্রশ্ন আর কত বছর পার হলে নতুন ভবন নির্মান হবে?
বাহেরগড়া প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা আজমেরী খানম জানান, শ্রেণীকক্ষ সংকটের কারণে বাধ্য হয়েই ঝুকিপূর্ণ পরিত্যাক্ত পুরাতন ভবনে ক্লাশ নিচ্ছেন। ৩ বছর পূর্বে পরিত্যাক্ত ঘোষনা করার পর ইতিপূর্বে বেশ কয়েকবার উপজেলা প্রাইমারী শিক্ষা অফিসার বরবাব ভবনে নির্মানের বিষয়ে ব্যবস্থা নেওয়ার জন্য আবেদন করেছি।


















































