রবিবার,১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


বৌদ্ধ থেকে মুসলিম, অতঃপর আইএস!


পূর্বাশা বিডি ২৪.কম :
২৬.১১.২০১৬

is-550x367
ডেস্ক রিপোর্টঃ

অওংস্ট্রেলিয়ায় জন্ম। বাবা ফিজিয়ান। মা ক্যাম্বোডিয়ান। পুরো নাম নীল প্রকাশ। নীলে ইচ্ছে ছিলো র‌্যাপ সঙ্গীত শিল্পী হওয়ার। ২০১২ সালে নীলের এক বন্ধু তাকে জিজ্ঞেস করেছিলো, সে ধার্মিক কি না? উত্তরে নীল জাবাব দিয়েছিলো ‘আমি একজন বৌদ্ধ। কিন্তু আমি বিশ্বাস করি একজন সৃষ্টিকর্তা আছেন’। এই উত্তরে নীলের বন্ধু বলেছিলো, ‘তাহলে তুমি বৌদ্ধ নও, তুমি বিভ্রান্ত’।

সামান্য এই কটি বাক্য বিনিময় নীলের জীবনের নতুন এক অধ্যায়ের সূত্রপাত ঘটায়। তার বন্ধুর সাথে নীল প্রকাশ যায় ইসলামিক স্টেটের কেন্দ্রস্থলে। বৌদ্ধ ধর্মাবলম্বী নীল হয়ে ওঠে আইএস’ এর শীর্ষ সদস্য সংগ্রহকারীদের একজন আবু খালেদ আল-ক্যাম্বোডি।

বছর দেড়েক আগে, ২০১৫ সালের মে মাসে মার্কিন কর্মকর্তারা বলেছিলেন ইরাকের মসুলে এক বিমান হামলায় নিহত হয়েছে নীল। কিন্তু নিউইয়র্ক টাইমসের খবরে বলা হচ্ছে, সম্প্রতি মধ্যপ্রাচ্যের কোন একটি দেশে নীলকে গ্রেপ্তার করা হয়েছে।

অস্ট্রেলিয়ার গণমাধ্যমের খবরে বলা হচ্ছে, কয়েক সপ্তাহ আগে নীল নিজেকে তুরস্কের কর্তৃপক্ষের হাতে তুলে দেয়। তার মানে, নীল বেঁচে আছে। অর্থাৎ এতদিন নীল বহাল তবিয়তেই বেঁচে ছিল। নমুন হায়দার নামের একজন অস্ট্রেলিয়ায় পুলিশের উপর হামলা চালায়, আর হামলায় উদ্বুদ্ধকারী ছিল নীল প্রকাশ।

২০১২ সালে কুড়ি বছর বয়সে প্রথম ক্যাম্বোডিয়া সফর করে নীল। পরে আইএসের এক প্রচারণা ভিডিওতে নীল বলেছিল, ক্যাম্বোডিয়া গিয়ে যে বৌদ্ধ ধর্ম সে দেখেছে, তা তার কাছে ‘কোন মানে তৈরি করেনি’।

সেবারই অস্ট্রেলিয়া ফিরে এসে মুসলমান ধর্ম গ্রহণে উদ্যত হয় সে, তবে এই ধর্মটি সম্পর্কে সে খুব কমই জানত। পরে সে একদল মুসলমান বন্ধুর সাথে সময় কাটাতে শুরু করে এবং ধর্মটি সম্পর্কে জানতে থাকে। এক পর্যায়ে সে কলেমা পড়ে ইসলাম গ্রহণের সিদ্ধান্ত নেয়। এর পরে মেলবোর্নে জুম্মার নামাজ পড়ানো হত এমন একটি স্থানীয় অবকাশ কেন্দ্রে গিয়ে হারুন মেহিচেভিচের সাথে পরিচিত হয় নীল। হারুন বসনিয়া থেকে মেলবোর্নে এসে বসতি করা এক অভিযুক্ত চরমপন্থি।

এরপর থেকেই প্রকাশ মেলবোর্নের আল ফুরকান ইসলামিক সেন্টার এবং বইয়ের দোকানগুলোতে সময় কাটাতে শুরু করে। এসব জায়গাতেই নীল হারুন এবং অন্যান্যদের দ্বারা চরমপন্থায় উদ্বুদ্ধ হয়। কিন্তু ধর্মান্তরিত হওয়ার পর এক বছর পর্যন্ত জীবনাচরণ বদলায়নি নীল, এক পর্যায়ে এ কারণে সে লজ্জিত হয়।

তিনি বলেন, ‘আমি নিজেকে বললাম, এ আমি কি করছি? আমার চাকরি আছে, আমার রোজগার আছে, একটি গাড়ি আছে, ঘর আছে। তাহলে আমি কি আত্মত্যাগ করলাম? আল্লাহর জন্য আমি কি করলাম?’

এরপর তার সবকিছু বিক্রি করে দেয় নীল এবং ‘হিজরত’ করার সিদ্ধান্ত নেয়। ২০১৩ সালে মালয়েশিয়া হয়ে সিরিয়ার রাক্কায় প্রবেশ করে নীল। তার ভাষায় যেটি ছিল ‘জিহাদের ভূমি’।

এরপর থেকে অস্ট্রেলিয়াতে বিভিন্ন সন্ত্রাসী হামলার পরিকল্পনার সাথে যুক্ত হয়ে পড়ে নীল। এরমধ্যে একটি ঘটনায় দু’জন পুলিশ কর্মকর্তাকে ছুরি নিয়ে আক্রমণ চালায় এক ১৮ বছরের তরুণ নুমান হায়দার, যাকে পরে গুলি করে হত্যা করা হয়।

২০১৫ সালের এপ্রিল মাসে আইএসের ১২ মিনিটের একটি প্রপাগা-ামূলক ভিডিও ছড়িয়ে পড়ে, যেখানে নীলকে নুমান হায়দারের প্রশংসা করতে দেখা যায়। ওই ভিডিওতেই সে নিজেকে বদলানোর কাহিনী তুলে ধরে এবং অন্যদেরকে বদলাতে আহ্বান জানায়।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি