ডেস্ক রিপোর্টঃ
রাজধানীর কামরাঙ্গীর চরে একটি প্লাস্টিক কারখানায় আগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।
ফায়ার সার্ভিসের আটটি ইউনিটের প্রচেষ্টায় প্রায় দেড় ঘন্টা পর আগুন নিয়ন্ত্রণে এসেছ বলে জানা গেছে।
আজ শনিবার সকাল সাড়ে সাতটার দিকে কামরাঙ্গীর চরের ঈদগাহ মাঠের সামনের প্লাস্টিক কারখানায় অগ্নিকান্ডের সূত্রপাত হয়।
ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের পরিদর্শক মিজানুর রহমান জানান, আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের দল ঘটনাস্থলে পৌঁছে। এই মুহূর্তে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট। আগুন কিছুটা নিয়ন্ত্রণে এসেছে বলে তিনি জানিয়েছেন।
তবে অগ্নিকান্ডের কারণ এবং আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ বা হতাহতের বিষয়ে এখন পর্যন্ত কোনো তথ্য দিতে পারেনি ফায়ার সার্ভিস।


























































