বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চলমান আসরে শীর্ষ রান সংগ্রাহকের জায়গাটা দখল করে নিলেন বরিশাল বুলসের দলনেতা মুশফিকুর রহিম। এখন পর্যন্ত ৮ ম্যাচে দুটি অর্ধশতকে মোট ২৬২ রান করেছেন তিনি।
গেল সাত ম্যাচে ক্রমান্বয়ে মুশফিকের ইনিংসগুলো ছিল ৫০*, ৩৩, ৮১*, ১০*, ৮, ৩৫, ১৯। আর আজও দলের জন্য লড়াই চালিয়ে যান মুশফিক। কিন্তু নিয়মিত বিরতিতে উইকেট হারালে একপ্রান্ত আগলে রাখার শেষ চেষ্টা ব্যর্থই হয় মুশফিকের।
শর্ট রান নিতে গিয়ে ভুল বুঝাবুঝির খেসারত হিসেবে বড় ইনিংসের আগেই বিদায় নিতে হয় তাঁকে। আউট হওয়ার আগে দলকে ২৬ বলে ৩১ রানের ইনিংস উপহার দেন মুশফিক।
এদিকে মুশফিকের পরেই আছেন আরেক বরিশাল বুলস ব্যাটসম্যান শাহরিয়ার নাফিস। ৮ ম্যাচে তিন হাফসেঞ্চুরিতে নাফিসের রান সংখ্যা ২৪৮। ২৪৭ রান নিয়ে তালিকার তৃতীয় অবস্থান আছেন রংপুর রাইডার্সের মোহাম্মদ মিথুন। আর চার নম্বরে থাকা ঢাকা ডায়নামাইটসের মেহেদী মারুফের মোট রান ২৪৪।

























































