শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


‘বাংলাদেশে জঙ্গীবাদের উদ্ভব আন্তর্জাতিক ষড়যন্ত্র’


পূর্বাশা বিডি ২৪.কম :
২৬.১১.২০১৬

1480155846
পূর্বাশা ডেস্ক:
ঢাকা বিশ্ববিদ্যালয় অর্থনীতি বিভাগের অধ্যাপক অর্থনীতিবীদ ড. আবুল বারকাত বলেছেন, বাংলাদেশে জঙ্গীবাদের উদ্ভব হয়েছে রাজনৈতিক কারণে। এটি আন্তর্জাতিক ষড়যন্ত্র।
আজ শনিবার দুপুরে মানিকগঞ্জ সরকারি দেবেন্দ্র কলেজ মিলনায়তনে বাংলাদেশ অর্থনীতি সমিতির আয়োজনে ‘বাংলাদেশে মৌলবাদ ও মৌলবাদী জঙ্গিত্বের রাজনৈতিক অর্থনীতি’ শীর্ষক এক আঞ্চলিক সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপনায় এসব কথা বলেন।
সমিতির সভাপতি ড. আশরাফ উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সরকারি দেবেন্দ্র কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. শাহজাহান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুস সালাম পিপি, সমিতির সাধারণ সম্পাদক ড. জামাল উদ্দিন প্রমুখ। সেমিনারটি সঞ্চালনা করেন সরকারী দেবেন্দ্র কলেজ অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক গিরীন্দ্র কুমার রায়।
ড. আবুল বারাকাত তার বক্তব্যে আরো বলেন, মুক্তিযুদ্ধের চেতনা হলো শোষণ ও বৈষম্যহীন সমাজব্যবস্থা। স্বাধীনতার দীর্ঘবছর পরেও এদেশে এখনো তা প্রতিষ্ঠিত হয়নি। বরং বৈষম্য বাড়ছে।


এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি