তবে ফোনটি আনুষ্ঠানিকভাবে প্রকাশ্যে আসার আগেইপ্রযুক্তি সংক্রান্ত ওয়েবসাইট গিকবেঞ্চে ফাঁস হয়ে গেছে এর নানান তথ্য।
ফাঁস হওয়া তথ্যমতে, নতুন হ্যান্ডসেটের স্ক্রিন হতে পারে ৫ ইঞ্চির। এতে থাকবে এইচডি ডিসপ্লে, যার রেজ্যুলেশন ৭২০x১২৮০ পিক্সেলের।
অ্যান্ড্রয়েড মার্শম্যালো আপডেট তো থাকছেই, স্মুথ পারফরম্যান্সের জন্য এতে কোয়াড কোর কোয়ালকম স্ন্যাপড্রাগন প্রসেসরের সঙ্গে থাকছে ১.৫ বা ২ জিবি র্যাম। ইন্টারনাল স্টোরেজ ১৬ জিবির হলেও ব্যবহারকারীরা ব্যবহার করতে পারবেন ১০ জিবি। কারণ, স্বাভাবিকভাবেই বাকি স্পেসটুকু সিস্টেম স্টোরেজের জন্য বরাদ্দ থাকবে। মাইক্রো এসডি কার্ড ঢুকিয়ে মেমোরি বাড়ানোর সুবিধাও থাকছে।
তবে জিএফএক্স বেঞ্চ নামে আরেকটি ওয়েবসাইট জানাচ্ছে, গ্যালাক্সি জে৩ (২০১৭) হ্যান্ডসেটের রিয়ার ক্যামেরা কোয়ালিটি বেশ দুর্বল, মাত্র ৫ মেগাপিক্সেল। ফ্ল্যাশের পাশাপাশি থাকবে ফেস ডিটেকশন, অটো-ফোকাস, টাচ-ফোকাস প্রযুক্তি। সেলফি ও ভিডিও চ্যাটের জন্য মিলবে ২ এমপি-র ফ্রন্ট ক্যামেরা। ফোর-জি ভিওএলটিই সমর্থিত নতুন মডেলটির দাম হতে পারে প্রায় ৭ হাজার ৮০০ টাকা।

























































