ডেস্ক রিপোর্টঃ
সাঁতার কাটা অন্যান্য ব্যায়ামের তুলনায় অধিক কার্যকরী। নিয়মিত সাঁতার কাটার ফলে কোন রকম শারীরিক ক্ষয়ক্ষতি ছাড়াই অ্যারোবিক ব্যায়ামের সুফল পাওয়া যায়। সাঁতার এমন একটি ব্যায়াম যা যেকোন বয়সের মানুষ করতে পারে। এছাড়াও নিয়মিত সাঁতার কাটার কিছু উপকারীতাও রয়েছে।
১। নিয়মিত সাঁতার কাটলে মাংস পেশী দৃঢ় হয় এবং শারীরিক শক্তি বৃদ্ধি পায়।
২। সাঁতার কাটার ফলে আমাদের শরীরের হাড়ের গঠন মজবুত হয়।
৩। শরীরটাকে নমনীয় রাখতে সাঁতারের বিকল্প নেই।
৪। গবেষণায় জানা গেছে যে, নিয়মিত সাঁতার কাটলে শরীরের অভ্যন্তরীন প্রদাহ কমে যায়।
৫। শরীরের অতিরিক্ত চর্বি ঝরাতে সাহায্য করে।
৬। হাঁপানি বা শ্বাসকষ্ট সমস্যার উন্নতি করে।
৭। সাঁতার কাটলে মানসিক চাপ থেকে দূরে থাকা যায়।
৮। লবণ যুক্ত পানিতে সাঁতার কাটলে আমাদের ত্বক ভালো থাকে।
৯। মানসিক স্বাস্থ্যের উন্নতি হয়।


























































