দিনে দিনে স্মার্টফোন আমাদের জীবনের একটি অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠছে। আইফোন, এন্ড্রয়েড, স্মার্টফোন এমন নানান নিত্যনতুন প্রযুক্তি ও গ্যাজেট আমাদের মোবাইল ফোনের প্রতি আসক্তি বাড়িয়ে তুলেছে। সম্প্রতি একটি গবেষণায় বিস্ময়কর কিছু তথ্য উঠে এসেছে।
১। প্রতিদিন মানুষ গড়ে ১১০ বার মোবাইল ফোন চেক করে।
২। ৪০% ব্যবহারকারী ওয়াশরুমে ফোন চেক করে।
৩। ১২% প্রাপ্তবয়স্ক গোসলের সময় ফোন ব্যবহার করে।
৪। ৫৬% মানুষ ঘুমানোর আগে ওকে চেক করে।
৫। ১৮ থেকে ৩৪ বছর বয়স্কদের মাঝে প্রতি ৫ জনে ১ জন শারীরিক মিলনের সময় মোবাইল ব্যবহার করে।
৬। ৭৫% ব্যবহারকারী ঘুম থেকে উঠেই ফোন চেক করেন।
৭। ৬১% মানুষ বালিশের নিচে বা পাশে ফোন রেখে ঘুমান।
৮। বড়িতে ফোন রেখে বের হলে ৫০% ব্যবহারকারী অস্বস্তি বোধ করেন।
৯। মোবাইল ফোনের জন্য ৭৭% সন্তান এবং তাদের বাবা-মার মধ্যে কথা কাটাকাটি হয়।
১০। সাপ্তাহিক ছুটির দিনে ৪০% ব্যবহারকারী তাদের ফোন চেক করেন।
১১। টিন-এজারদের মধ্যে ৫০% মোবাইলের প্রতি আসক্ত।
১২। গাড়ি দুর্ঘটনার জন্য ২৬% মোবাইল ব্যবহারকারী দায়ী।
১৩। ৪৪% ভাগ মানুষ ছুটিতে চাকরি সংক্রান্ত মেইল চেক করে।
১৪। ৭৫% ব্যবহারকারী স্বীকার করেছেন যে, তারা ড্রাইভ করার সময় মেসেজ আদান-প্রদান করেন।
১৫। ৫৬% ব্যবহারকারী ড্রাইভ করার সময় মোবাইল ব্যবহার করেন।

























































