শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


ট্রাম্পের হস্তক্ষেপ চায় বাংলাদেশি হিন্দুরা


পূর্বাশা বিডি ২৪.কম :
২৮.১১.২০১৬

intervention-550x541
পূর্বাশা ডেস্ক:

বাংলাদেশে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর নিপীড়ন বন্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের নব-নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হস্তক্ষেপ কামনা করেছে প্রবাসী বাংলাদেশি হিন্দু জনগোষ্ঠি।

রোববার ট্রাম্প টাওয়ারের সামনে দাঁড়িয়ে বাংলাদেশের সংখ্যালঘুদের রক্ষা করতে ডোনাল্ড ট্রাম্পের হস্তক্ষেপ কামনা করেন তারা। জঙ্গিবাদ ও বর্ণবাদের বিরুদ্ধে এই র‌্যালিতে তাঁরা বলেন, ‘ডোনাল্ড ট্রাম্পের অ-মুসলিম জনগোষ্ঠিকে রক্ষায় এগিয়ে আসা উচিত।’ প্রবাসী বাংলাদেশি হিন্দু জনগোষ্ঠির ঐক্য পরিষদের নেতা শিতাংশু গুহ বলেন,‘আমরা ট্রাম্পকে ভোট দিয়েছি। বাংলাদেশে হিন্দু ও অন্যান্য সংখ্যালঘুরা যেভাবে নির্যাতনের শিকার হয়েছে মানবতার খাতিরে ট্রাম্পের তাঁদেরকে রক্ষা করা উচিত।

‘জাস্টিস ফর হিন্দু’ সংস্থার নেতা ভিনসেন্ট ব্রুনো বলেন,‘ডোনাল্ড ট্রাম্পের প্রতি আমাদের সর্মথন আছে। তাঁর উচিত বাংলাদেশ ও পাকিস্তানে হিন্দু জনগোষ্ঠির বর্তমান অবস্থা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা।

এরপর ট্রাম্পের দলের কাছে ব্রাক্ষণবাড়িয়া ও সাঁওতাল হত্যাকা-ের ওপর একটি স্মারকলিপি প্রেরণ করা হয়। উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের সময়, বাংলাদেশ এবং ভারতের অধিকাংশ হিন্দুই ডোনাল্ড ট্রাম্পকে সমর্থন করেছেন। নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণের পাশাপাশি তারা নগদ অর্থও প্রদান করেছেন। সূত্র:এএনআইনিউজ, এশিয়ান এইজ, বিজনেস স্ট্যান্ডার্ড



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি