শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


পিরোজপুরে আগুনে ভস্মীভূত ৮ দোকান


পূর্বাশা বিডি ২৪.কম :
২৮.১১.২০১৬

105021agun_kalerkantho_pic
ডেস্ক রিপোর্টঃ

পিরোজপুর শহরের কালিবাড়ি সড়কের পুরাতন কাপুড়িয়া পট্টি এলাকায় আগুনে আটটি দোকান পুড়ে গেছে। এতে প্রায় ৩০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা। রবিবার দিরাত ১২ টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, রাতে ওই এলাকার এক‌টি হোটেলের ভেতর থেকে আগুনের সূত্রপাত ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। পিরোজপুর সদর থানার ওসি মাসুমুর রহমান বিশ্বাস জানান, একটি হোটেলের চুলা থেকে এ আগুনের সূত্রপাত ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি