শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


রাজধানীতে নারী শ্রমিকের মৃত্যু নির্মাণাধীন ভবন থেকে পড়ে


পূর্বাশা বিডি ২৪.কম :
২৮.১১.২০১৬

105134deth-1_kalerkantho_pic
ডেস্ক রিপোর্টঃ

রাজধানীর পিলখানার ভেতরে নির্মাণাধীন একটি ১০তলা ভবন থেকে পড়ে এক নারী শ্রমিকের মৃত্যু হয়েছে। তার বয়স আনুমানিক ২৫। আজ সোমবার সকাল সাড়ে ৮টার দিকে ওই দুর্ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে এলে সাড়ে ৯টার দিকে ওই নারী শ্রমিকের মৃত্যু হয়। প্রাথমিক নাম-পরিচয় জানা যায়নি।

নির্মাণাধীন ভবনের শ্রমিক ঠিকাদার সাইফুল ইসলাম জানান, কাজের এক পর্যায়ে পাঁচতলা থেকে সে নিচে পড়ে যায়। ঢামেক হাসপাতাল ক্যাম্প পুলিশ উপপরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া জানান, মরদেহ মর্গে রাখা হয়েছে। সংশ্লিষ্ট থা‍নাকে বিষয়টি অবহিত করা হয়েছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি