শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » সর্বশেষ » সুষ্ঠু-গ্রহণযোগ্য নির্বাচনে নতুন কমিশন গঠন চ্যালেঞ্জের : বার্নিকাট


সুষ্ঠু-গ্রহণযোগ্য নির্বাচনে নতুন কমিশন গঠন চ্যালেঞ্জের : বার্নিকাট


পূর্বাশা বিডি ২৪.কম :
২৮.১১.২০১৬

1480330667
পূর্বাশা ডেস্ক:
ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্শিয়া ব্লুম বার্নিকাট বলেছেন, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানে নতুন নির্বাচন কমিশন গঠন সরকারের জন্য চ্যালেঞ্জের হবে।রাজধানীতে আজ সোমবার বিকালে ডিকাব- এর এক সম্মেলনে তিনি এ কথা বলেন।
পরবর্তী নির্বাচন কমিশন নিয়ে প্রশ্নে মার্কিন রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশে শক্তিশালী নির্বাচন কমিশন পুনর্গঠন হবে প্রথম পদক্ষেপ। এর মাধ্যমে আমরা চাই অবাধ, সুষ্ঠু ও দলীয় প্রভাবমুক্ত একটি নির্বাচন।
অন্যদিকে মিয়ানমারে রাখাইন রাজ্যে নির্যাতন ও সহিংসতার প্রতিটি ঘটনার সুষ্ঠু, দ্রুত ও নিরপেক্ষ তদন্তের কথা উল্লেখ করেন বার্নিকাট। তিনি বলেন, যুক্তরাষ্ট্র এটা চায়। তিনি আরো বলেন, বাংলাদেশ সরকার খুব সতর্কতা ও দক্ষতার সঙ্গে এসব বিষয়ে হস্তক্ষেপ করছে।


এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি