শুক্রবার,১৪ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ


খালেদা জিয়া জোট নেতাদের সঙ্গে জরুরি বৈঠক ডেকেছেন


পূর্বাশা বিডি ২৪.কম :
২৯.১১.২০১৬

262118_1

পূর্বাশা ডেস্ক:

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে ২০-দলীয় জোটের শীর্ষ নেতাদের জরুরি বৈঠক আহ্বান করা হয়েছে।

আজ (মঙ্গলবার) রাত সাড়ে ৮টায় চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং কর্মকর্তা শায়রুল কবির খান ও শামসুদ্দিন দিদার।

তারা জানান, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া এ বৈঠকে সভাপতিত্ব করবেন। বৈঠকে জোটের সব দলের প্রধানকে উপস্থিত থাকার নির্দেশনা দেয়া হয়েছে।

নির্বাচন কমিশন পুনর্গঠন, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনসহ সর্বশেষ রাজনৈতিক পরিস্থিতি নিয়ে এ বৈঠকে জোটের শরিক দলের শীর্ষ নেতাদের সঙ্গে খালেদা জিয়া আলোচনা করবেন বলে জানা গেছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি