মঙ্গলবার,১৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » খেলা » আফগানিস্তানের শাহজাদ যেভাবে সাব্বিরকে ব্যাট দিয়ে মারলেন


আফগানিস্তানের শাহজাদ যেভাবে সাব্বিরকে ব্যাট দিয়ে মারলেন


পূর্বাশা বিডি ২৪.কম :
২৯.১১.২০১৬

262132_1
পূর্বাশা স্পোর্টস ডেস্ক:

রাজশাহী কিংস ও রংপুর রাইডার্সের মধ্যকার অনুষ্ঠিত ম্যাচে সাব্বির রহমানকে ব্যাট দিয়ে আঘাত করেন মোহাম্মদ শাহজাদ। আউট হয়ে ড্রেসিংরুমে ফেরার পথে সাব্বিরকে ব্যাট দিয়ে আঘাত করেন এই আফগান ওপেনার। মুহূর্তেই মাটিতে লুটিয়ে পড়েন সাব্বির।

এমন লঙ্কাকাণ্ডে শাহজাদকে এক ম্যাচ নিষিদ্ধ করা হয়েছে। পাশাপাশি সাব্বির রহমান এবং রংপুর রাইডার্স অধিনায়ক লিয়াম ডসনকে জরিমানা করা হয়েছে। এছাড়া মাঠে অখেলোয়াড়সুলভ আচরণ করায় সাব্বিরের ম্যাচ ফি’র ১৫ শতাংশ আর আম্পায়ারের সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করায় লিয়াম ডসনের ম্যাচ ফি’র ৩০ শতাংশ জরিমানা গুনতে হচ্ছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি