বৃহস্পতিবার,২৭শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ


কুমিল্লায় মাদক ব্যবসায়ীর গলা কাটা লাশ উদ্ধার


পূর্বাশা বিডি ২৪.কম :
২৯.১১.২০১৬

index
পূর্বাশা ডেস্ক:
কুমিল্লার হোমনা উপজেলায় এক মাদক ব্যবসায়ীর গলা কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত আবদুল লতিফ (৪৫) ছয়ফুল্লাহকান্দি গ্রামের চাঁন মিয়ার ছেলে।
মঙ্গলবার উপজেলার ছয়ফুল্লাহকান্দি গ্রামের একটি ফসলি জমি থেকে তার লাশ উদ্ধার করা হয়েছে। নিহতের মাথা, গলা ও শরীরের বিভিন্ন অংশে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। লাশ দুপুরে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
পুলিশের ধারণা, মাদক ব্যবসা নিয়ে বিরোধের জের ধরে তাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রসুল আহম্মেদ নিজামী জানান, ঘটনায় জড়িতদের আটকে চেষ্টা চলছে।


এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি