মঙ্গলবার,১৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


নোট বাতিলের ইস্যুতে ভারতে ১৭০০ রুপিতে মিলছে আইফোন ৭!


পূর্বাশা বিডি ২৪.কম :
২৯.১১.২০১৬

262179_1

পূর্বাশা ডেস্ক:

ভারতের ৫০০ রুপি এবং এক হাজার রুপি নোট বাতিল করা হয়েছে। এরই জেরে অনেক পণ্যের দাম নেমে এসেছে। এর রেশ দেখা গেছে প্রযুক্তির বাজারেও।

দেশটির বাজারে আইফোন ৭ বিক্রি হচ্ছে ৬০ হাজার রুপিতে। এই ফোনটিই এখন মিলছে মাত্র ১৭০০ রুপিতে। এই কম দামে ফোনটি কিনতে আপনার থাকতে হবে আধার কার্ড। সেই কার্ড নিয়ে চলে যান ভারতের আই-ফোন স্টোরে। আধার কার্ড দেখালে এবং ১৭০০ টাকা তৎক্ষণাৎ দিয়ে, নিয়ে নিন আই-ফোন ৭। ফোনের বাকি দাম মেটানোর জন্য আপনাকে কিস্তির সুবিধা দেবে অ্যাপেল। এই ১৭০০ টাকা আপনি ডেবিড বা ক্রেডিট কার্ডেও দিয়ে দিতে পারবেন।

আইফোন ৭ এ থাকছে ৪.৭ ইঞ্চির ডিসপ্লে, থ্রি-ডি টাচ। আইওএস ১০, ১২ এমপি আইসাইট ক্যামেরা, ৪কে ভিডিও রেকর্ডিং।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি