পূর্বাশা ডেস্ক:
দেশজুড়ে এটুআই পরিচালিত ডিজিটাল সেন্টারের মাধ্যমে ইউটিলিটি বিল পে, এম–টিকেট, এয়ারটাইম রিচার্জের মতো ডিজিটাল সেবাগুলো গ্রাহকের দোরগোরায় পৌঁছে দিতে এটুইর সাথে একটি সমঝোতা চুক্তি (এমওইউ) সই করেছে দেশের দ্বিতীয় বৃহত্তম মোবাইল ফোন অপারেটর রবি।
প্রধানমন্ত্রীর কার্যালয়ে সম্প্রতি রবির ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও মাহতাব উদ্দিন আহমেদ এবং এটুইর প্রজেক্ট ডিরেক্টর কবীর বিন আনোয়ার এ বিষয়ক চুক্তিটি সই করেন।
এসময় এটুআইয়ের পলিসি অ্যাডভাইজর আনির চৌধুরী, রবির কোম্পানি সেক্রেটারি ও রেগুলেটরি অ্যাফেয়ার্সের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট শাহেদুল আলম এবং ডিজিটাল সার্ভিসেসের ভাইস প্রেসিডেন্ট দেওয়ান নাজমুল হাসান উপস্থিত ছিলেন।

























































