শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


বরুড়ায় কাউসারের উপর বর্বর হামলাকারিদের দ্রুত বিচার দাবিতে মানববন্ধন


পূর্বাশা বিডি ২৪.কম :
২৯.১১.২০১৬

20161128_170831
এম.ডি আজিজুর রহমান, বরুড়া :
কুমিল্লার বরুড়ার এগারগ্রামে কাউসারের উপর বর্বর হামলার হামলাকারিদের দ্রুত বিচার দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসি । জানা যায়, গত শুক্রবার রাত অনুমান ৮ টার সময় উপজেলার ভবানীপুর উনিয়নের এগার-গ্রামের ইউনুস মিয়ার ছেলে বরুড়া শহীদ সৃতি সরকারি কলেজের প্রাক্তন শিক্ষার্থী মো. কাউসার (১৮) কে একই গ্রামের কালন মিয়ার ছেলে ফরহাদ (২০) গং তার সহচরদের নিয়ে অর্তকিত হামলা চালায়। এসময় হামলার শিকার কাউসার গুরুতর রক্তাক্ত আহত হয়। শুক্রবার রাতে এগারগ্রামের বাজারে এ ঘটনা ঘটে । আহত ব্যক্তিকে প্রাথমিক চিকিৎসার জন্যে প্রথমে বরুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়। পরে তার শারিরীক অবস্থার অবনতি হলে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। কাউসার জানান,গত বৃহস্পতিবার রাতে ১১ গ্রামবাজারস্থ অনুষ্ঠিত মাহফিলে ওয়াজ শুনতে গেলে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ফরহাদের সাথে কথা কাটাকাটি হয়। এর সূত্র ধরে শুক্রবার রাতে মাহফিলের দ্বিতীয় দিনের ওয়াজ শুনতে গেলে ফরহাদের নেতৃত্বে প্রায় ৩/৪ জন দুর্বিত্ত অতর্কিত হামলা চালিয়ে এ ঘটনা ঘটায়। এ ঘটনার পরে হামলাকারীদের পক্ষ থেকে মামলা না করার জন্য বিভিন্ন পন্থায় হুমকি ধমকি দিয়ে আসছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। এ বিষয়ে জানতে চাইলে স্থানীয় ওর্য়াড মেম্বার খোরশেদ আলম বলেন, ‘বিষয়টি শুনেছি। আমরা উভয়পক্ষকে একত্র করে বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসার জন্য চেষ্টা করতেছি ।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি