আশিকুর রহমান আশিকঃ
কুমিল্লা সদর উপজেলার বদরপুর মধ্যপাড়া এলাকায় ৫ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে ধর্ষকের পিতাকে আটক করেছে পুলিশ।
বুধবার (৩০ নভেম্বর) দুপুরে এ ধর্ষনের ঘটনা ঘটে। সন্ধ্যায় ধর্ষক রাকিবের (১৪) পিতা হাবিব মিয়া ওরফে হাবু মিয়াকে আটক করে পুলিশ।
স্থানীয় সূত্র জানায়, পুলিশ লাইন স্কুলের নবম শ্রেণির ছাত্র রাকিব দুপুরে পাশের বাড়ির ৫ বছরের শিশুটিকে চকলেটের কথা বলে বাড়িতে ডেকে নিয়ে যায়। পরে শিশুটির চিৎকার শুনে প্রতিবেশি লোকজন এসে শিশুটিকে উদ্ধার করে।
পরে শিশুটির পরিবার ধর্ষকের পিতার কাছে বিচার চাইলে ধর্ষকের পিতা হাবিব মিয়া ওরফে হাবু মিয়া দেশীয় ধারালো অস্ত্র দিয়ে শিশুটির পরিবারে হামলা চালানোর চেষ্টা করলে স্থানীয়রা তাকে হাতেনাতে ধরে পুলিশের কাছে সোর্পদ করে।
কোতয়ালী থানার ইন্সপেক্টর (তদন্ত) মোঃ সালাউদ্দিন জানান, ধর্ষকের পিতাকে আটক করা হয়েছে। ধর্ষককে গ্রেফতার করতে অভিযান অব্যাহত রয়েছে। শিশুটিকে মেডিকেল পরীক্ষার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে।


















































