শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


রাজধানীর রামপুরায় ‘বন্দুকযুদ্ধে’ নিহত হয়েছে ২ জন


পূর্বাশা বিডি ২৪.কম :
৩০.১১.২০১৬

rampura-sm20161130043526
ডেস্ক রিপোর্টঃ

রাজধানীর রামপুরা ব্যাংক কলোনির বালুর মাঠ সংলগ্ন এলাকায় র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের(র‌্যাব-৩) সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ২ জন নিহত হয়েছেন। তাদের দুইজনের বয়স ৩৫ এর মধ্যে।

মঙ্গলবার (২৯ নভেম্বর) দিনগত রাত সাড়ে ৩টার দিকে ‘বন্দুকযুদ্ধে’ দুইজনের মৃত্যুর খবর নিশ্চিত করেন রামপুরা থানার উপপরিদর্শক (এসআই) নজরুল ইসলাম।

তিনি জানান, মুমূর্ষু অবস্থায় গুলিবিদ্ধ দুইজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে(ঢামেক) নিয়ে গেলে চিকিৎসক রাত সাড়ে ৩টায় মৃত ঘোষণা করেন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি