ডেস্ক রিপোর্টঃ
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বহনকারী উড়োজাহাজের যান্ত্রিক ত্রুটির ঘটনায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের টেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের ৫ জনকে সাময়িক বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর রাশেদ খান মেনন।
বুধবার বিকালে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এমন সিদ্ধান্তের কথা জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন।
তবে যে পাঁচজনকে বহিষ্কার করা হবে তাদের নাম প্রকাশ করা হয়নি। এ বিষয়ে তাদের নাম পরে জানানো হবে বলে জানান তিনি।
উল্লেখ্য, প্রধানমন্ত্রীকে বহন করা বিমানের ত্রুটি খুঁজতে বিমানের চিফ অব টেকনিক্যাল ক্যাপ্টেন ফজল মাহমুদ চৌধুরীর নেতৃত্বে ৪ সদস্যের কমিটির একটি কমিটি করা হয়। কমিটির সদস্যরা ছিলেন- চিফ অব ফ্লাইট সেফটি ক্যাপ্টেন সোয়েব চৌধুরী, ডেপুটি চিফ অব ইঞ্জিনিয়ার মোহাম্মদ হানিফ ও ম্যানেজার ( কোয়ালিটি অ্যাসুরেন্স) নিরঞ্জন রায়।
বিমান সূত্রে জানা গেছে, বিমানের ওয়েল (ইঞ্জিনে লুব্রিকেন্ট) প্রেসার কমে যাওয়ায় যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। ইঞ্জিনে ওয়েল (লুব্রিকেন্ট) প্রেসার কমে যাওয়ার কারণ হিসেবে জানা গেছে, একটি নাট-বোল্ট ঢিলে ছিল। নাট-বোল্ট ঢিলে থাকার কারণে বিমানটির বাম পাশের ইঞ্জিনের লুব্রিকেন্ট পড়ে গিয়ে প্রেসার কমে যায়। মঙ্গলবার তদন্ত কমিটি হযরত শাহজালাল বিমানবন্দরে গিয়ে বিমানটি পর্যবেক্ষণ করেছেন ও সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেছেন।আস























































