মঙ্গলবার,১৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


বাংলাদেশ হেরে গেলো পাকিস্তানের কাছে


পূর্বাশা বিডি ২৪.কম :
৩০.১১.২০১৬

262405_1
পূর্বাশা স্পোর্টস ডেস্ক:

উদ্বোধনী ম্যাচে ভারতের বিপক্ষে হার দিয়ে এশিয়া কাপের মিশন শুরু করলেও পরের দুই ম্যাচে বড় জয় দিয়ে ঘুরে দাঁড়িয়েছিল বাংলাদেশ। তবে নিজেদের চতুর্থ ম্যাচে এসে আবার বড় পরাজয়ের স্বাদ পেলো রুমানারা। শক্তিশালী পাকিস্তানের কাছে ৯ উইকেটে হেরে গেছে তারা।

থাইল্যান্ডের এশিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজি গ্রাউন্ডে টস জিতে ব্যাট করতে নেমে শুরু থেকেই পাকিস্তান মেয়েদের বোলিং তোপে পড়ে বাংলাদেশের মেয়েরা। অধিনায়ক রুমানা (১১) আর জাহানারা (১২) শুধু দুই অংক স্পর্শ করতে পারেন। বাকিরা আসা যাওয়ায় ছিল ব্যস্ত। পাকিস্তানের সানা মির নেন ৩ উইকেট।

জবাবে ব্যাট করতে নেমে মাত্র ১ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় পাকিস্তান। জাভেরা খান ২৬ আর ইরাম জাভেদ ১৭ রান নিয়ে অপরাজিত থাকেন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি