শনিবার,১৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » সর্বশেষ » রোহিঙ্গা নির্যাতন বন্ধে মুসলমানরা কিছু করতে পারছে না, যা হতাশা ও লজ্জার


রোহিঙ্গা নির্যাতন বন্ধে মুসলমানরা কিছু করতে পারছে না, যা হতাশা ও লজ্জার


পূর্বাশা বিডি ২৪.কম :
৩০.১১.২০১৬

masud

পূর্বাশা ডেস্ক:

মিয়ানমারে রোহিঙ্গা মুসলিমদের ওপর দেশটির সেনাবাহিনী ও এক শ্রেণীর বৌদ্ধদের অমানবিক নির্যাতন বন্ধে মুসলিম বিশ্বের নীরবতা নিয়ে বাংলাদেশ জমিয়তুল উলামার চেয়ারম্যান ও শোলাকিয়া ঈদগাহের ইমাম মাওলানা ফরীদ উদ্দীন মাসউদ বলেন, ‘অধিকাংশ মুসলিম রাষ্ট্র এবং দেশগুলোর নেতারাÑ কেউ আমেরিকা, কেউ রাশিয়া আর কেউ চীন দ্বারা প্রভাবিত। ফলে নিজেদের শক্তিবলে মুসলিম নেতারা কিছু করতে পারছে না। এমনটি আমাদের জন্য হতাশা এবং লজ্জার বিষয়।’ মঙ্গলবার আমাদেরসময় ডটকমের সঙ্গে একান্ত আলাপচারিতায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘চীনের সঙ্গে মিয়ানমারের সেনাদের ভালো সম্পর্ক রয়েছে। আর আমেরিকার সঙ্গে অং সান সুচির সম্পর্ক ভালো। ফলে এই দুটি রাষ্ট্রের ইঙ্গিত ছাড়া মুসলিম নেতারা মুখ খুলছে না।’ ওআইসি এবং আরবলীগের নিন্দা জানিয়ে তিনি বলেন, দুটি সংগঠনই অকার্যকর। আরবলীগ মুসলিমদের স্বার্থ না দেখে নিজেদের মধ্যে দ্বন্দ্ব লাগিয়ে রাখছে আর ওআইসি পশ্চিমাদের ইশারা ছাড়া কিছুই করছে না।

বাংলাদেশসহ বিশ্বে সাধারণ মুসলমানদের মাঝে মিয়ানমারের রোহিঙ্গাদের জন্য যে ভালোবাসা ও কষ্টবোধ রয়েছেÑ এর প্রশংসা করে তিনি বলেন, বিশ্ব মুসলিম জনতার এই ভালোবাসাকে শক্তি বানিয়ে মিয়ানমার সরকারের ওপর চাপ প্রয়োগ করতে হবে। তাছাড়া রোহিঙ্গাদের শুধু মুসলিম হিসাবে নয়, মানবতার দাবিতে এ নির্যাতন বন্ধে পুরো বিশ্বকে সচেতন করতে হবে। বিশেষ করে দেশে দেশে বৌদ্ধ ভিক্ষুদের সচেতন করে তাদের মাধ্যমে মিয়ানমার বৌদ্ধদের ওপর চাপ প্রয়োগ করতে হবে।

মাওলানা মাসউদ আরও বলেন, ‘আমার জানা মতে মিয়ামানমারের স্থানীয় ভিক্ষুরাও এই হত্যাকা-ের সঙ্গে জড়িত। তাদেরকে বলব, এই নির্যাতনের চিত্রটি যদি বিপরীত হয়, অন্য কোনো জাতি যদি বৌদ্ধদের ওপর নির্যাতন করে, তখন আপনার কী বলতেন? এ কথাটিই এখন বলুন!



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি