শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


নিজের হাত কেটে প্রেমিককে রক্ত খাওয়ালো প্রেমিকা!


পূর্বাশা বিডি ২৪.কম :
৩০.১১.২০১৬

262413_1

পূর্বাশা ডেস্ক:

বিশ্বে প্রতিদিনই নানা অদ্ভুত ঘটনার খবর পাওয়া যায়। তেমনি একটি খবর পাওয়া গেল। প্রেমিকা তার নিজের হাত কেটে রক্ত খাওয়ার আমন্ত্রণ জানায় তার প্রেমিককে। পরে দু’জনের চিৎকারে বিষয়টি নজরে আসে স্থানীয়দের। পরে পুলিশ বাড়ির মধ্যে ঢুকে দু’জনকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে। সোমবার রাতে আমেরিকার স্প্রিংফিল্ড এলাকার একটি বাড়িতে এ ঘটনা ঘটে।

জানা যায়, সোমবার রাতে ভিক্টোরায় ভেনেটার ও তার প্রেমিক ওই বাড়িতে ছিলেন। প্রেমিককে রাতে ভিক্টোরিয়া বলেন, ‘‌আমার হাত কাটো, কেটে রক্ত খাও’‌। সেই কথা শুনে প্রেমিক প্রথম কিছুটা ঘাবড়ে গেলেও শেষ পর্যন্ত ভিক্টোরিয়ার হাত কেটে রক্ত খায়। পরে, হঠাৎই অন্য কোন কারণে তাদের মধ্যে ঝগড়া হয়।

তাতেই শেষ পর্যন্ত রেগে গিয়ে প্রেমিকের কাঁধে কুপিয়ে দেয় ভিক্টোরিয়া। পরে প্রেমিকের চিৎকারে এলাকার মানুষ পুলিশে খবর দেয়। ঘটনাস্থলে পৌঁছে পুলিশ তাদের দু’‌জনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।

ভিক্টোরিয়া জিজ্ঞাসাবাদে পুলিশকে জানিয়েছে, তার মধ্যে ভ্যাম্পায়ার হওয়ার সমস্ত ক্ষমতা আছে। তাই সে রক্ত খেতে ও খাওয়াতে ভালবাসে। ভিক্টোরিয়া আরও জানান, তার মনে হয়, সে একজন সিরিয়াল কিলার হওয়ারও যোগ্য।

এদিকে এ ঘটনায় ভিক্টোরিয়ার বিরুদ্ধে খুনের চেষ্টা ও পারিবারিক হিংসার ধারায় মামলা রুজু করেছে পুলিশ।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি