শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


রেলওয়ের ঠিকাদারি কাজে শত কোটি টাকা লোপাটের অভিযোগ


পূর্বাশা বিডি ২৪.কম :
৩০.১১.২০১৬

index
পূর্বাশা ডেস্ক:
প্যাকেজ প্রোগ্রামের মাধ্যমে রেলওয়ের ঠিকাদারি কাজে সরকারের শত শত কোটি টাকা লোপাট করা হচ্ছে। বুধবার পশ্চিমাঞ্চল রেলওয়ের পাকশী বিভাগীয় সদর দপ্তরের হাশেম আলী মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে রেলওয়ের তালিকাভুক্ত ঠিকাদাররা এই অভিযোগ করেছেন।
ঠিকাদাররা  জানান, স্থানীয় ঠিকাদারদের প্রাপ্য ছোট অঙ্কের কাজগুলো একত্রিত করে প্যাকেজের মাধ্যমে বড় অঙ্কের দরপত্র আহ্বানের মাধ্যমে গুটিকয়েক বড় ঠিকাদারি প্রতিষ্ঠানকে কাজ দেয়া হচ্ছে। ফলে ক্ষুদ্র পুঁজি নিয়ে ছোট ঠিকাদাররা প্রতিযোগিতায় টিকতে পারছেন না।
ঠিকাদাররা আরো জানান, ২০১৫-১৬ অর্থ বছর হতে এভাবে বড় ঠিকাদারদের স্বার্থ সংরক্ষণের জন্য এই প্যাকেজ প্রথা চালু করা হয়েছে।
রেলওয়ের তালিকাভুক্ত ছোট ঠিকাদাররা এই বঞ্চনামূলক ব্যবস্থা হতে মুক্তির জন্য প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন।
প্রায় অর্ধ শতাধিক ঠিকাদারের উপস্থিতিতে আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন, ঠিকাদার হাবিবুল ইসলাম, গোলাম মোস্তফা চান্না, ছাইফুল ইসলাম বাবু মণ্ডল, এনামূল হক বিশ্বাস, খালেকুজ্জামান প্রমুখ।


এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি