শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


খালেদা জিয়াকে ৯ জানুয়ারি আদালতে হাজিরের নির্দেশ


পূর্বাশা বিডি ২৪.কম :
০১.১২.২০১৬

k-zia-bograsangbad-com_

ডেস্ক রিপোর্ট : বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে ১০ মামলায় আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছে আদালত। তাকে আগামী ৯ জানুয়ারি আদালতে হাজির হতে হবে।

ঢাকা মহানগর দায়রা জজ কামরুল হোসেন মোল্লার আদালতে এই ১০ মামলার অভিযোগ গঠনের শুনানির দিন ধার্য ছিল বৃহস্পতিবার। খালেদা আদালতে হাজির না হওয়ায় সময় আবেদন করেন তার আইনজীবী জয়নাল আবেদীন মেজবাহ।

আদালত সময়ের আবেদন মঞ্জুর করে ৯ জানুয়ারি খালেদাকে আদালতে উপস্থিত হতে নির্দেশ দেয়। যদি তিনি উপস্থিত না হন তাহলে তার জামিন বাতিল করা হবে।

খালেদা জিয়ার বিরুদ্ধে মামলাগুলোর মধ্যে রয়েছে দারুসসালাম থানার নাশতার ৮ মামলা, রাষ্ট্রদ্রোহের একটি ও যাত্রাবাড়ী থানার বিস্ফোরক আইনে একটি মামলা।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি