শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


দেবিদ্বারে গৃহবধুকে হত্যার অভিযোগ


পূর্বাশা বিডি ২৪.কম :
০১.১২.২০১৬

%e0%a6%b9%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be-%e0%a6%b2%e0%a7%87%e0%a6%96%e0%a6%be-%e0%a6%b2%e0%a7%8b%e0%a6%97%e0%a7%8b
স্টাফ রিপোর্টারঃ
কুমিল্লার দেবিদ্বারে চার সন্তানের জননীকে শারীরিক নির্যাতন শেষে বিষপান করিয়ে হত্যার অভিযোগ উঠেছে। গুরুতর আহতাবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে সেখানে তার মৃত্যুর পর মরদেহ ফেলে পাষন্ড স্বামীসহ পরিবারের সবাই আত্মগোপন করে।
নিহত গৃহবধু মায়া আক্তার দেবিদ্বার উপজেলার সুলতানপুর ইউনিয়নের বেতুয়া গ্রামের সৌদী প্রবাসী আকতার হোসেন এর স্ত্রী ও চান্দিনা উপজেলার ছয়ঘরিয়া গ্রামের আব্দুল বারেক মিয়ার মেয়ে।
স্থানীয় সূত্রে ও নিহতের ভাই কাশেম মিয়ার সাথে যোগাযোগ করলে জানা যায়, বেতুয়া গ্রামের মরহুম সামছুল হক এর ছেলে আকতার হোসেন এর সাথে দীর্ঘ প্রায় ২০ বছর পূর্বে বিবাহ হয় মায়া আক্তারের। দাম্পত্য জীবনে মায়া আক্তার তিন মেয়ে ও এক ছেলে সন্তানের জননী। অপরদিকে আকতার হোসেন বহু বিবাহের আবদ্ধ হয়ে সৌদী আরবে পাড়ি জমান। গত প্রায় ২ মাস পূর্বেও আকতার হোসেন ছুটিতে দেশে এসে পরবর্তী বিবাহিত স্ত্রীদের সাথে যোগাযোগ কোন ভাবেই মেনে নিতে পারেননি মায়া আক্তার। তার প্রতিবাদ করতে গেলেই স্বামীর শারীরিক নির্যাতন ভোগ করতে হয় তার। গত ২৭ নভেম্বর (রবিবার) ওই ঘটনার জের ধরে বেধরক মারধর করার এক পর্যায়ে মায়ার পানির তৃষ্ণা পেলে পানির সাথে বিষ মিশিয়ে দেয় পাষন্ড স্বামী। তার কিছুক্ষণ পর মায়ার অবস্থার অবনতি হলে লোকমুখে নিজেকে নির্দোষ প্রমান করতে স্ত্রীকে পাশ্ববর্তী চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে না নিয়ে ২০ কিলোমিটার দূরত্বের গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। সেখানে তার যথাযথ চিকিৎসা না থাকায় পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে ঢামেকের কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করে। এদিকে মায়া আক্তার এর মৃত্যু নিশ্চিত হওয়ার পর তার মরদেহ ঢামেকে ফেলে পালিয়ে যায় স্বামীসহ অন্যরা। ঢামেকে ময়নাতদন্তের পর ২৮ নভেম্বর গভীর রাতে মরদেহ বাড়িতে এনে ২৯ নভেম্বর দুপুরে বেতুয়া গ্রামের বাড়িতে দাফন সম্পন্ন হয় তার।
এ ঘটনার পর নিহতের বাড়িতে গিয়ে কাউকে পাওয়া যায়নি। ঘর তালা দিয়ে আত্মগোপনে আছে পরিবারের সদস্যরা।
এব্যাপারে দেবিদ্বার থানার অফিসার ইন-চার্জ (ওসি) মিজানুর রহমান জানান, বিষয়টি শুনেছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করব।


এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি