মঙ্গলবার,১৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


বিগ ব্যাশের পরবর্তী আসর থেকে বাদ গেইল


পূর্বাশা বিডি ২৪.কম :
০১.১২.২০১৬

160104145847_chris_gayle_bbl_640x360_getty_nocredit

স্পোর্টস ডেস্কঃ

বিগ ব্যাশের পরবর্তী আসরের জন্য দল থেকে বাদ দেয়া হয়েছে ক্রিস গেইলকে ।  অস্ট্রেলিয়ার বিগব্যাশের দল মেলবোর্ন রেনেগেডসের পক্ষ থেকে একটি দুঃসংবাদই পেলেন গেইল।

ক্যারিবীয় ব্যাটিং দানব ক্রিস গেইলকে বলা হয় টি২০ ক্রিকেটের ফেরিওয়ালা। সারাবিশ্বে টি২০ খেলে ভক্তদের আনন্দ দিয়ে থাকেন তিনি। তাই এটা দর্শকদের জন্য  হতাশার খবরও বটে।

প্রসঙ্গত, বিগব্যাশের গত আসরে এক টিভি উপস্থাপিকাকে আপত্তিকর প্রস্তাব দেন গেইল। সেই অপরাধে বিগব্যাশে গেইলকে নিষিদ্ধ করা হয়।

তবে গেইল বাদ পড়লেও এবার রেনেগেডসে জায়গা পেয়েছেন তার স্বদেশী স্পিনার সুনীল নারিন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি