মঙ্গলবার,১৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » খেলা » সিসি ক্যামেরায় ধরা পড়লো বিপিএলের নারী ক্যালেঙ্কারির ঘটনা


সিসি ক্যামেরায় ধরা পড়লো বিপিএলের নারী ক্যালেঙ্কারির ঘটনা


পূর্বাশা বিডি ২৪.কম :
০১.১২.২০১৬

jupitar-sm20161201110239
স্পোর্টস ডেস্কঃ

ভিডিও ফুটেজে নারীসহ জুপিটার ঘোষ।রাজশাহী কিংসের বিপক্ষে ম্যাচ শেষেই হঠাৎ গুঞ্জন শোনা যায়, ম্যাচ-ফিক্সিংয়ের প্রস্তাব পেয়েছিলেন রংপুর রাইডার্সের খেলোয়াড় জুপিটার ঘোষ। এ নিয়ে নানা গুঞ্জন ছড়িয়ে পড়ে ক্রিকেট পারায়। জুপিটার ঘোষের দাবি, `তাকে ম্যাচ-ফিক্সিং করার জন্য দলের ম্যানেজার সানোয়ার হোসেন প্রস্তাব দেন।`

তবে রংপুর রাইডার্সের খেলোয়াড় জুপিটার ঘোষ এমন দাবি করলেও, ক্রিকেট অনুরাগীদের শুরু থেকেই সন্দেহের তীর ছিল অন্য দিকে। কারণ জুপিটার ঘোষ রংপুরের প্রথম একাদশের কোন খেলোয়াড় না, এমন কি মাঠে নামার আগে দল যে পনের জনের নাম পাঠায় এর মধ্যেও তার নাম ছিল না। কাজেই তার পক্ষে ম্যাচ পাতানো সম্ভব না।

বরং রংপুর রাইডার্স কর্তৃপক্ষ শুরু থেকেই বলে আসছিল দলীয় শৃঙ্খলাভঙ্গের কারণেই জুপিটারকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। এবার সেই যুক্তির পক্ষে একটি প্রমাণও পাওয়া গেছে। বেসরকারি একটি টেলিভিশনের প্রতিবেদনে দেখা যায়, জুপিটার ঘোষ এক নারীর সঙ্গে হোটেল লবি পার হচ্ছেন। তবে এই নারী কি তা বান্ধবী! নাকি অন্য কোন সম্পর্ক তাদের মধ্যে, তা জানা যায়নি। তবে রংপুর রাইডার্স কর্তৃপক্ষের দাবি, এই নারীর সঙ্গেই অসামাজিক কার্যকলাপে লিপ্ত ছিল জুপিটার ঘোষ। আর এ জন্যই তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

উল্লেখ্য, বিপিএলের দ্বিতীয় আসরে সানোয়ার হোসেন ঢাকা গ্ল্যাডিয়েটরসের ম্যানেজার থাকা অবস্থায় তার নামে ম্যাচ-ফিক্সিংয়ের অভিযোগ উঠেছিল, তাই বিপিএল কর্তৃপক্ষ এবার কোন রকম ঝুঁকি না নিয়ে রংপুরের ড্রেসিংরুম ও খেলোয়াড়দের ডাগ-আউটে তার প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি