রাজধানীর গেন্ডারিয়ায় অভিযান চালিয়ে সাড়ে সাতশ চকলেট বোমাসহ একজনকে গ্রেফতার করেছে গেন্ডারিয়া থানা পুলিশ।
বুধবার দিবাগত রাতে গেন্ডারিয়ার রজনী চৌধুরী রোড থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতের নাম ভুট্টু ওরফে জুয়েল ওরফে রিপন (২৭)।
গেন্ডারিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) আশরাফুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।
এ ঘটনায় গেন্ডারিয়া থানায় মামলা করা হয়েছে। তবে কি উদ্দেশ্যে তিনি বিপুল সংখ্যক বোমা রেখেছিলেন তা এখনো জানা যায়নি।
এসআই আশরাফুজ্জামান বলেন, গ্রেফতারের পর তার কাছ থেকে বোমাগুলো উদ্ধার করা হয়। তাকে আদালতের কাছে সোপর্দ করে রিমান্ডে এনে বিস্তারিত জানা যাবে।


























































