শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


‘আমি জোছনা দেখি পূর্ণিমাতে’


পূর্বাশা বিডি ২৪.কম :
০১.১২.২০১৬

15020612
পূর্বাশা ডেস্ক:

নন্দিত কণ্ঠশিল্পী সাবিনা ইয়াসমিন আরও একবার গাইলেন মেলো-রোমান্টিক গান। ‘আমি জোছনা দেখি পূর্ণিমাতে, আন্ধার অমাবস্যাতে; আর তোরে দেখি সূর্য দিনে, চন্দ্রিমা এই রাতে; তোরে পাইলে জনম সার্থক, আমার প্রেমের তপস্যাতে’_এক কথায় সাজানো সাবিনার গানের কথা লিখেছেন কবির বকুল। সুর ও সঙ্গীত পরিচালনা করেছেন ইমন সাহা। গানে সাবিনার সহশিল্পী হিসেবে কণ্ঠ দিয়েছেন নতুন প্রজন্মের কণ্ঠশিল্পী শাহিদ। নাদের চৌধুরী পরিচালিত ‘মেয়েটি এখন কোথায় যাবে’ চলচ্চিত্রের জন্য গানটি রেকর্ড করা হয়েছে বলে সুরকার জানান।

সাবিনা ইয়াসমিন বলেন, ”সঙ্গীত জীবনের শুরু থেকে মেলোডি প্রধান রোমান্টিক গান করছি। সময়ের সঙ্গে সুর ও সঙ্গীতায়োজনে ভিন্ন মাত্রা যোগ হলেও মেলোডির আবেদন কখনও কমেনি। ‘আমি জোছনা দেখি’ গানেও মেলোডি প্রধান। সঙ্গীতায়োজনও সময়োপযোগী। গানের কথায় কাব্যের ছোঁয়া আছে। সব মিলিয়ে এই গান অনেকের ভালো লাগবে বলে আমার বিশ্বাস।’

প্লেব্যাকের পাশাপাশি সাবিনা ইয়াসমিন ব্যাস্ত আছেন মেয়ে বাঁধনের সঙ্গে দ্বৈত অ্যালবামের কাজ নিয়ে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি