শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » জাতীয় » ‘শেখ মুজিবের জন্ম হয়েছিল বলে বাংলাদেশ স্বাধীন হয়েছে’


‘শেখ মুজিবের জন্ম হয়েছিল বলে বাংলাদেশ স্বাধীন হয়েছে’


পূর্বাশা বিডি ২৪.কম :
০১.১২.২০১৬

fizar

পূর্বাশা ডেস্ক:

প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান ফিজার বলেছেন, একজন শেখ মুজিবের জন্ম হয়েছিল বলে বাংলাদেশ স্বাধীন হয়েছে। একজন শেখ হাসিনার জন্ম হয়েছিল বলে বঙ্গবন্ধু হত্যার বিচার হয়েছে, যুদ্ধাপরাধীদের বিচার হচ্ছে। মুক্তিযোদ্ধাদের রক্ত বৃথা যায়নি। এখন যদি আমরা বিদেশ থেকে কোন পণ্য সামগ্রী নাও আনি তবুও মোটা ভাত, মোটা কাপড়ে আমরা বেঁচে থাকতে পারব। আজ সকালে প্রজন্ম ৭১ আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন মোস্তাফিজুর রহমান ফিজার। ৪৬তম বিজয় দিবস উপলক্ষে মুক্তিযুদ্ধ জাদুঘরে এ আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন প্রজন্ম ৭১ এর সভাপতি আজিজুর রহমান।

তিনি আরো বলেন, আমরা ভাতের অধিকার প্রতিষ্ঠার জন্য মুক্তিযুদ্ধ করেছি। এখন শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। দেশের ১৬ কোটি মানুষ খেয়ে পরে ভাল আছে। আগামীতে দেশে মুক্তিযুদ্ধের শক্তিই ক্ষমতায় থাকবে। ক্ষমতার বাইরেও থাকবে মুক্তিযুদ্ধের শক্তি। এই দিন আর বেশী দূরে নয়।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি