শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


মায়ানমারে রোহিঙ্গা গনহত্যার প্রতিবাদে চান্দিনায় বিক্ষোভ মিছিল ও মানববন্ধন


পূর্বাশা বিডি ২৪.কম :
০২.১২.২০১৬

img_20161202_174858
মো.শরিফুল ইসলাম, চান্দিনা ঃ
মায়ানমারে মুসলিম গনহত্যা বন্ধের দাবিতেচান্দিনার মাধাইয়াতে শুক্রবার (২) ডিসেম্বর বাদ জুমা  ঢাকা -চট্রগ্রাম মহাসড়কের মাধাইয়া বাসস্ট্যান্ড এলাকায় বিক্ষোভ মিছিল ও মানববন্ধন  অনুষ্ঠিত হয়।

বিক্ষোভ মিছিল ও মানববন্ধনে অংশগ্রহণ  করেন বড় কলাগাও, মাধাইয়া, বরাটসহ বিভিন্ন এলাকার সর্বস্তরের মুসলিম জনতা । এসময় হাজী মোঃ মনিরুল ইসলাম এর সভাপতিত্বে ও মাওলানা মাসউদুর রহমান এর পরিচালনায় বক্তব্য রাখেন মাওলানা আবুল খায়ের,মাওলানা ইমদাদ উল্লাহ, মাওলানা আ.সাত্তার,মাওলানা মিজান মোর্শেদ,মাওলানা রুহুল আমিন,মাওলানা শরিফুল ইসলাম,মাওলানা নাসির উদ্দিন,মাওলানা মাজহারুল ইসলাম,মাওলানা হাসিবুর রহমান খান,কে এম জামাল,মো.মিজানুর রহমান প্রমুখ।

পরে মায়ানমারে মুসলিম গণহত্যা বন্ধের দাবিতে সরকারের প্রতি আহ্বান জানান ও সকল মুসলমানদের শান্তি ফিরিয়ে দিতে আল্লাহর নিকট দোয়া ও মোনাজাত প্রার্থনা করেন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি