স্টাফ রিপোর্টারঃ
কুমিল্লা সদরে ৬ কেজি গাজাঁসহ মোঃ শাহীন মিয়া প্রকাশ সোহেলকে (৪২) আটক করেছে কুমিল্লা র্যাব-১১, সিপিসি-২ সদস্যরা।
শনিবার (৩ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪ টায় সদরের আলেখারচর বিশ্বরোডের ভাষ্কর্য সংলগ্ন আর ইসলাম প্লাজার সামনে থেকে ব্যাগভর্তি গাজাঁসহ ওই মাদক ব্যবসায়িকে আটক করা হয়।
আটক হওয়া মোঃ শাহীন মিয়া প্রকাশ সোহেল কুমিল্লার বি-বাড়িয়া জেলার কসবা উপজেলার কুটি চৌমুহনী গ্রামের ছায়েদ মিয়ার ছেলে।
কুমিল্লা র্যাব-১১, সিপিসি-২ এর একটি আভিযানিক দল এএসপি মোঃ বাবুল আখতার এর নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালিত হয়। আটক হওয়া শাহিন আটক হওয়ার পূর্বে আর ইসলাম প্লাজার সামনে অবৈধ মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করতেছিল। সে দীর্ঘদিন যাবত বি-বাড়িয়া জেলার কসবা থানা এলাকা হতে কুমিল্লা জেলার বিভিন্ন থানা এলাকায় অবৈধ মাদকদ্রব্য গাঁজা বিক্রয় করে আসছে। উদ্ধারকৃত ৬ কেজি গাঁজার আনুমানিক মুল্য ৩৬ হাজার টাকা।


















































