শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


কুমিল্লা ২ লক্ষ টাকা মূল্যের মাদকদ্রব্য ও অন্যান্য মালামাল আটক


পূর্বাশা বিডি ২৪.কম :
০৩.১২.২০১৬

press-brief-03-12-2016

পূর্বাশাঃ

কুমিল্লা ১০ বর্ডার গার্ড ব্যাটালিয়নের নির্দেশনায় নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কোতয়ালী থানার অর্ন্তগত বৌয়ারা বাজার (কটক  বাজার পোষ্ট) বিওপি’র “জাম্বুরাটিলা” নামক স্থান হতে ১৬ বোতল ফেন্সিডিলসহ ধৃত ০১ (এক) জন মাদক ব্যবসায়ী মোঃ আলমগীর হোসেন (৩২), পিতা- মোঃ ওমর খাতাবকে আটক করে কোতয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও বৌয়ারা বাজার বিওপি’র দায়িত্বর্পূণ এলাকায় অভিযান পরিচালনা করে ভারতীয় হুইস্কি-১৫ বোতল এবং ১০০০০ টি অবৈধ স্টেরয়েড ট্যাবলেট মালিকবিহীন অবস্থায় আটক করা হয়। আটককৃত মাদকদ্রব্য এবং অন্যান্য মালামালের আনুমানিক মূল্য দুই লক্ষ আটাশ লক্ষ নয়শত টাকা। আটককৃত মাদকদ্রব্য কুমিল্লা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এবং অন্যান্য মালামাল কাষ্টম অফিসে জমা করা হয়েছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি