শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


কুমিল্লায় ৬ কেজি গাঁজাসহ ১ জন আটক


পূর্বাশা বিডি ২৪.কম :
০৩.১২.২০১৬

comilla-6-gaja-pic-3-12-16

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লা সদরে ৬ কেজি গাজাঁসহ মোঃ শাহীন মিয়া প্রকাশ সোহেলকে (৪২) আটক করেছে কুমিল্লা র‌্যাব-১১, সিপিসি-২ সদস্যরা।

শনিবার (৩ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪ টায় সদরের আলেখারচর বিশ্বরোডের ভাষ্কর্য সংলগ্ন আর ইসলাম প্লাজার সামনে থেকে ব্যাগভর্তি গাজাঁসহ ওই মাদক ব্যবসায়িকে আটক করা হয়।

আটক হওয়া মোঃ শাহীন মিয়া প্রকাশ সোহেল কুমিল্লার বি-বাড়িয়া জেলার কসবা উপজেলার কুটি চৌমুহনী গ্রামের ছায়েদ মিয়ার ছেলে।

কুমিল্লা র‌্যাব-১১, সিপিসি-২ এর একটি আভিযানিক দল এএসপি মোঃ বাবুল আখতার এর নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালিত হয়। আটক হওয়া শাহিন আটক হওয়ার পূর্বে আর ইসলাম প্লাজার সামনে অবৈধ মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করতেছিল। সে দীর্ঘদিন যাবত বি-বাড়িয়া জেলার কসবা থানা এলাকা হতে কুমিল্লা জেলার বিভিন্ন থানা এলাকায় অবৈধ মাদকদ্রব্য গাঁজা বিক্রয় করে আসছে। উদ্ধারকৃত ৬ কেজি গাঁজার আনুমানিক মুল্য ৩৬ হাজার টাকা।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি