পূর্বাশা ডেস্ক :
দ্বিতীয়বারের মত জেলা বিএনপি’র সভাপতি নির্বাচিত হওয়ায় গতকাল শুক্রবার (১ ডিসেম্বর) বিকালে আলহাজ্ব মো. খোরশেদ আলম কে সংবর্ধনা দেন উপজেলার কেরনখাল, এতবারপুর, পৌরসভার ১নং ও ৪নং ওয়ার্ড বিএনপি, অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এসময় পৌর বিএনপি’র সভাপতি আলহাজ্ব এবিএম সিরাজুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তৃতা করেন সংবর্ধিত অতিথি আলহাজ্ব মো. খোরশেদ আলম। বিশেষ অতিথির বক্তৃতা করেন- উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা মফিজ উদ্দিন ভূইয়া, সিনিয়র সহ-সভাপতি সাবেক চেয়ারম্যান আলহাজ্ব খলিলুর রহমান ভূইয়া, পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক শাহ্ মোহাম্মদ আলমগীর খান।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- উপজেলা স্বেচ্ছাসেবকদল সভাপতি প্রফেসর আবদুল আউয়াল, সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন কানন, উপজেলা ওলামাদল সভাপতি মাওলানা তাজুল ইসলাম, কেরনখাল ইউনিয়ন বিএনপি’র সভাপতি মো. সেলিম সরকার, সাধারণ সম্পাদক হাজী রুহুল কুদ্দুছ মাহিন, বিএনপি নেতা ফকন খন্দকার, সামছুল হক ভূইয়া, কেরনখাল ইউনিয়ন বিএনপি’র যুগ্ম সম্পাদক শামীম খন্দকার, সাংগঠনিক সম্পাদক ময়নাল হোসেন মাস্টার, বিএনপি নেতা আনোয়ার হোসেন, অহিদ মাস্টার, জয়নাল আবেদীন মেম্বার, সাদেক মিয়া, ইউনিয়ন যুবদল সহ-সভাপতি মো. সেলিম, দুলাল সরকার, হাবিবুর রহমান, শাহীন সরকার, নাছির আহাম্মেদ, মোস্তফা কামাল।
পৌরসভার ৪নং ওয়ার্ড বিএনপি
চান্দিনা পৌরসভার ৪নং ওয়ার্ড বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- ওয়ার্ড বিএনপি’র সভাপতি পৌর কাউন্সিলর মো. কামাল হোসেন, সাধারণ সম্পাদক আবুল কাশেম, যুগ্ম-সাধারণ সম্পাদক মনু মিয়া, সহ-সভাপতি চারু মিয়া, মোহাম্মদ হোসেন, ওয়ার্ড যুবদল সভাপতি আবু তাহের টিটু, সাধারণ সম্পাদক মো. মহিউদ্দিন, ছাত্রদল সভাপতি মো. রুহুল আমিন, সহ-সভাপতি ইউনুছ মিয়া প্রমুখ।


















































