রবিবার,১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


নড়াইলে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ৪৭


পূর্বাশা বিডি ২৪.কম :
০৩.১২.২০১৬

narail1-sm20161203121607

পূর্বাশা ডেস্ক :

নড়াইল জেলার বিভিন্ন এলাকায় পুলিশের বিশেষ অভিযানে ৪৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

এ সময় একটি পাইপগান, একটি গুটারগান, দুই রাউন্ড গুলি, ২৮ পিস ইয়াবা, ৫০ বোতল ফেনসিডিল ও ২০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

শুক্রবার (০২ ডিসেম্বর) রাত থেকে শনিবার (০৩ ডিসেম্বর) সকাল ৯টা পর্যন্ত এ অভিযান চালানো হয়।

পুলিশ জানায়, ৪৭ জনের নামে নড়াইলের বিভিন্ন থানায় মামলা ও অভিযোগ রয়েছে। তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

নড়াইল পুলিশ সুপার (এসপি) সরদার রকিবুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি