ডেস্ক রিপোর্টঃ
লা-লিগার এল ক্লাসিকোতে শেষ মুর্হূতে সার্জিও রামোসের গোলে হার এড়িয়েছে তারকা সমৃদ্ধ টিম রিয়াল মাদ্রিদ। অবশেষে ড্র নিয়েই মাঠ ছেড়েছে ফুটবল বিশ্বের সেরা দুই ক্লাব বার্সালোনা ও রিয়াল মাদ্রিদ।
প্রথমার্ধে গোলশূন্য ড্র থাকার পর দ্বিতীয়ার্ধের শুরুতে ৫৫ মিনিটে নেইমারের ফ্রি-কিক থেকে হেড দিয়ে গোল করে দলকে লিড পাইয়ে দেন লুইস সুয়ারেজ। এরপর কয়েকবার লিড দ্বিগুন করার সুযোগ পেয়েছে মেসিরা। কিন্তু কাজে লাগাতে পারেননি। খেলা যখন শেষ পর্যায়ে সবাই ভাবছিল জয় নিয়ে মাঠ ছাড়বে টিম বার্সা । ঠিক সেই সময়ে অর্থাৎ খেলার ৯০ মিনিটে ফ্রি কিক থেকে আসা বলে হেড দিয়ে বল জালে জড়ান রামোস। সেই সাথে রিয়াল মাদ্রিদও অল্পের জন্য রক্ষা পেল। এ ম্যাচেও গোলশূন্য ছিলেন মেসি ও রোনালদো। বাংলাদেশ সময় রাত সোয়া ৯ টায় এ খেলাটি শুরু হয়।

























































