স্পোর্টস ডেস্কঃ
বলিশাল বুলসকে ২৯ রানে হারিয়ে বিপিএলে সব হিসাব-নিকাশ পাল্টে দিয়েছে রংপুর রাইডার্স। । এই পরাজয়ের ফলে এবারের আসর থেকে বিদায় নিতে হলো গতবারের রানার্স আপদের। একই সঙ্গে শেষ চারের স্বপ্ন শেষ হয়ে গেল কুমিল্লা ভিক্টোরিয়ান্সেরও ।
শনিবার মিরপুরে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন রংপুর দলনেতা নাঈম ইসলাম। মোহাম্মদ শেহজাদ ও মোহাম্মদ মিথুনের পর জিয়াউর রহমানের ঝড়ো ব্যাটে ভর করে ৫ উইকেট হারিয়ে ১৫৫ রান সংগ্রহ করে রংপুর। শেহজাদ ৪০ বলে ৪৮, মিথুন ৪১ বলে ৩৮ এবং জিয়াউর রহমান ১৭ বলে অপরাজিত ২৩ রানের ঝড়ো ইনিংস খেলেন। বরিশালের পক্ষে ২টি উইকেটে নেন কামরুল ইসলাম রাব্বি। এছাড়া থিসারা পেরেরা ২৬ রান খরচে নেন ২ উইকেট।
জবাব দিতে নেমে বরিশালের দলীয় ২ রানের মাথায় হারান রায়ান এমরিটকে। এরপর ব্যাটিংয়ে নেমে মুশফিকুর রহিম ১ রান করে গাজীর বলে প্যাভিলিয়নে ফেরেন। জীবন মেন্ডিসও নিজেকে মেলে ধরতে পারেননি। ১২ রান করে নাঈম ইসলামের বলে আউট হন। এরপর ডেভিড মালান এবং ফজলে মাহমুদ দলের হাল ধরার চেষ্টা করেন। তবে ব্যক্তিগত ২১ রান করে আফ্রিদির বলে আউট হন ফজলে মাহমুদ। এরপর ৩০ রান করা ডেভিড মালানকে ফেরান আনোয়ার আলী। নাফিসকে ১৪ রানে ফেরান লিয়াম ডওসন এবং পেরেরাকে ২৪ রানে সাজঘরে পাঠান আফ্রিদি। তাইজুল ইসলামকে লেগ বিফোরের ফাঁদে ফেলে নিজের দ্বিতীয় উইকেট শিকার করেন ডওসন।
পরে বরিশালকে ১২৫ রানে অলআউট হয়ে যায়।

























































