অনেকসময় শরীরে রক্তের অভাব দেখা দিলে তীব্র মাথা ব্যথা শুরু হয়। এছাড়া নানান কারনে আমাদের মাথা ব্যথা হতে পারে যেমন বদহজম, পর্যাপ্ত ঘুমের অভাব হলে বা মানসিক চাপেও মাথা ব্যথা হতে পারে। যে কারনেই মাথা ব্যথা হোক না কেন খুব সহজে আপনি আপনার মাথা ব্যথা দূর করতে পারবেন।
১। যদি বদহজম জনিত কারণে মাথা ব্যথা হয় তবে সকালের নাস্তায় আপেলের টুকরোয় লবন মাখিয়ে খেলে মাথা ব্যথা সেরে যায়।
২। প্রতিদিন সকালে গাজর, বিট ও পালঙ দিয়ে বানানো এক গ্লাস জুস খেলে মাথা ব্যথা কমে যায়।
৩। আধা গ্লাস গরম পানিতে এক চামচ করে লেবুর রস, আদার রস ও মধু মিশিয়ে খেলেও উপকার পাওয়া যায়।
৪। অতিরিক্ত গরমের জন্য মাথা ব্যথা হলে হাতের তালুতে পেঁয়াজের টুকরো দ্রুত ঘষলে মাথা ব্যথা ভাল হয়।
৫। মাথা ব্যথার জন্য যদি কোন ওষুধ খান তবে তা খাবার খাওয়ার আধা ঘণ্টা পরে খান। কেননা খাওয়ার পর আধা ঘণ্টা পর্যন্ত কোন ওষুধ সহজে কাজ করেনা।


























































