শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


কুমিল্লাকুচাইতলী থেকে ৩ ভারতীয় নাগরিকসহ ৪ জন আটক


পূর্বাশা বিডি ২৪.কম :
০৪.১২.২০১৬

kobioraj
স্টাফ রিপোর্টার:
কুমিল্লা সদর উপজেলায় ৩ ভারতীয় নাগরিকসহ ৪ জনকে আটক করেছে থানা পুলিশ।
রোববার (৪ ডিসেম্বর) সন্ধ্যায় তাদের আটক করা হয় ।
আটক হওয়া ব্যাক্তিরা হলেন, কুমিল্লা সদরের কুচাইতলি এলাকার ভন্ড কবিরাজ মাহবুব মিয়া এবং ভারতের ত্রিপুরা রাজ্যের আলমগীর গাজী, মামুনুর রহমান ও বাবুল মিয়া।
স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, সদর উপজেলার কুচাইতলি এলাকায় মাহবুব নামের এক ব্যাক্তির বাড়িতে গোপন সংবাদের ভিত্তিতে কোতয়ালী থানা পুলিশের একটি দল অভিযান পরিচালনা করে ভূয়া কবিরাজ মাহবুবকে আটক করে। এ সময় তাকে সহায়তাকারি ৩ ভারতীয় নাগরিককে আটক করা হয়।
স্থানীয় সূত্র জানায়, বেশ কয়েক বছর ধরে সাধারন মানুষদের সাথে প্রতারণা করে অর্থ হাতিয়ে নিচ্ছে ভন্ড কবিরাজ মাহবুব। তার সহযোগী হিসেবে কাজ করছে ৩ ভারতীয় নাগরিক। তাদের কোন পাসপোর্টও নেই।
কোতয়ালী থানার ইন্সপেক্টর (তদন্ত) মোঃ সালাউদ্দিন জানান, ভারতীয় তিন নাগরিকের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশের ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে ।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি