শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


কুমিল্লায় সেনা সদস্য নাজিরকে হত্যার চেষ্টার পলাতক আসামি গ্রেফতার


পূর্বাশা বিডি ২৪.কম :
০৪.১২.২০১৬

comilla-army-injured-arrest-one-4-12-16-pic

স্টাফ রিপোর্টারঃ
কুমিল্লায় সেনা সদস্য নাজির আহাম্মেদকে হত্যার চেষ্টার পলাতক আসামি মোঃ জামাল হোসেনকে (২৬) গ্রেফতার করেছে কুমিল্লা র‌্যাব-১১, সিপিসি-২ সদস্যরা ।

রোববার (৪ ডিসে¤¦র) বিকেল ৪ টায় কুমিল্লা সেনানিবাসের বাসস্ট্যান্ড এলাকা থেকে আসামি মোঃ জামাল হোসেনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার হওয়া জামাল হোসেন কুমিল্লার বুড়িচং উপজেলার কংশনগর এলাকার জলিল মিয়ার ছেলে। সে মামলার এজাহারভূক্ত ১১ নং আসামি।

উল্লেখ্য যে, চলতি বছরের ৩ নভেম্বর বেলা ১১ টার সময় বুড়িচং উপজেলার কংশনগর বাজারে জনৈক আলী হোসেনের ওয়ার্কশপ দোকানের সামনে আসামি মোঃ জামাল হোসেনসহ মোঃ আবু মুছা মিয়া (৫৫), মোঃ কবির হোসেন (৩৫), খোকন মিয়া (৪৫), জসিম উদ্দিন (৪০), মোঃ আকতারুজ্জামান, কামাল মিয়া (৪০), হাসান (১৮), মোঃ রাসেল (১৮), জুয়েল (২২), ফরহাদ (২৫), ও ফরিদ মিয়াগণ (৫০) একত্রিত হয়ে পারিবারিক শত্রুতার জের ধরে ধারালো অস্ত্রদ্বারা সৈনিক মোঃ নাজির আহা¤েমদকে মাথাসহ শরীরের অন্যান্য অংশে গুরুতর আঘাত করে পালিয়ে যায়।

কুমিল্লা র‌্যাব-১১, সিপিসি-২ এর কমান্ডার মেজর মোস্তফা কায়জার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি