শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


পৃথিবীর দিকে ধেয়ে আসছে নিবিরু


পূর্বাশা বিডি ২৪.কম :
০৪.১২.২০১৬

176076_176

পূর্বাশা ডেস্ক:

পৃথিবীর ওপর আছড়ে পড়বে, ঘটাবে ভয়াবহ তাণ্ডব। এমন খবর মাঝে-মধ্যেই প্রকাশ্যে আসে। এবারও ইন্টারনেট ছেয়ে গিয়েছে সেই খবরে। সেইদিন নাকি আর সত্যিই বেশি দূরে নেই। ২০১৭ তেই নেমে আসবে সেই দুঃস্বপ্ন। আরো নির্দিষ্টভাবে বলতে গেলে আগামী বছরের ডিসেম্বর মাসে ধ্বংস হয়ে যাবে পৃথিবী। আর সেটা ঘটাবে একটা গ্রহ।

বিশেষজ্ঞদের মতে নিবিরু নামে একটি গ্রহ নাকি ধেয়ে আসবে পৃথিবীর দিকে। যা এক শ’ হাজার বছর পরে পরে ফিরে আসে। নেপচুন আর মঙ্গলের মধ্যে দিয়ে যাওয়ার সময় সেটার ধাক্কা লাগবে পৃথিবীর সঙ্গে। তখনই ঘটবে এই অঘটন।

তবে এই ধরনের কথা এই প্রথম যে শোনা গেল তা নয়। এর আগেও অনেকেই অনেক তথ্য ও পরিসংখ্যান দিয়ে পৃথিবী ধ্বংস হওয়ার যুক্তি খাড়া করেছেন। কিন্তু বিশেষ লাভ হয়নি। ২০০৩, ২০০৭, ২০১২ ও ২০১৫-প্রত্যেকটা বছরেই এমন আভাস দেওয়া হয়েছিল। তবে নাসা জানিয়ে দিয়েছে, আমাদের মৃত্যু কোনো গ্রহের ধাক্কায় হবে না। সুতরাং, আমরা আপাতত বেঁচে বর্তেই থাকব।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি