শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


১৯ বছর পর তামিল ছবিতে কাজল


পূর্বাশা বিডি ২৪.কম :
০৪.১২.২০১৬

kajol

পূর্বাশা ডেস্ক:

ছবির নাম ভেল্লা ইল্লা পাট্টাধারি। সংক্ষেপে ‘ভিআইপি’। এটি দক্ষিণী তারকা ধনুশ অভিনীত একটি অত্যন্ত জনপ্রিয় তামিল ছবি। ২০১৪-এ মুক্তি পাওয়া এই ছবিটির সিক্যুয়েল তৈরির প্রস্তুতি আপাতত জোর কদমে শুরু হয়ে গিয়েছে।

আর সবচেয়ে বড় খবর, এই ছবিতে নাকি অভিনয় করবেন বলিউডের কাজল! শোনা যাচ্ছে, ‘ভিআইপি টু’-এর মুখ্য চরিত্রে কাজ করার জন্য কাজলকে অনুরোধ করা হয়েছে। তবে আনুষ্ঠানিক ভাবে এখনও কোনও চুক্তি না হলেও শোনা গিয়েছে, ছবির গল্প নাকি পছন্দ হয়েছে কাজলের। যদি এ ছবির জন্য তিনি রাজি হয়ে যান, তাহলে ১৯ বছর পর ফের কোনও তামিল ছবিতে দেখা যাবে কাজলকে। ১৯৯৭-এ মুক্তি পাওয়া ‘মিনসারা কানাভু’ ছিল কাজলের শেষ তামিল ছবি।

আপাতত পরিচালক আনন্দ গাঁধীর পরবর্তী ছবির জন্য চুক্তিবদ্ধ হয়েছেন কাজল। এই ছবিতে এক জন সিঙ্গল মাদারের ভূমিকায় দেখা যাবে তাকে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি