শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


কুমিল্লায় পণ্যের মূল্যের তালিকা না ঝুলানোর অপরাধে এক ব্যবসায়িকে জরিমানা


পূর্বাশা বিডি ২৪.কম :
০৪.১২.২০১৬

index%e0%a6%95%e0%a6%95%e0%a6%95%e0%a6%95%e0%a6%95%e0%a6%95%e0%a6%95%e0%a6%95%e0%a6%95%e0%a6%95%e0%a6%95%e0%a6%95%e0%a6%95

স্টাফ রিপোর্টার ঃ

কুমিল্লা সদরে দোকানে পণ্যের মূল্যের তালিকা না ঝুলানোর অপরাধে মোঃ ফরহাদ হোসেন (৫৫) নামের এক দোকানের মালিককে ১৫ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে ৭ দিন বিনাশ্রম কারাদন্ড প্রদান করেছে ভ্রামমান আদালত।

রোববার (৪ ডিসেম্বর) দুপুরে কুমিল্লা সদরের বলরামপুর এলাকায় জেলা প্রশাসনের এনডিসি সোহাগ চন্দ্র সাহা কুমিল্লা র‌্যাব-১১, সিপিসি-২ এর একটি টিম নিয়ে এ অভিযান পরিচালনা করেন। এ সময় র‌্যাব-১১, সিপিসি-২ এর স্কোয়াড কমান্ডার এএসপি বাবুল আখতার উপস্থিত ছিলেন।

এনডিসি সোহাগ চন্দ্র সাহা জানান, দোকান বা প্রতিষ্ঠানের দৃশ্যমান স্থানে পণ্যের মূল্যের তালিকা ঝুলিয়ে প্রদর্শন না করায় ওই দোকান মালিককে দোষী সাব্যস্থ’ করে ১৫ হাজার টাকা নগদ অর্থদন্ড অনাদায়ে ০৭ দিন বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি