শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


বান্দরবান-রাঙামাটি সড়কে অনির্দিষ্টকালের অবরোধ


পূর্বাশা বিডি ২৪.কম :
০৪.১২.২০১৬

bandarban1480839624

পূর্বাশা ডেস্ক:

বাঙ্গালহালিয়া কলেজ শিক্ষার্থী ও স্থানীয়রা বান্দরবান-রাঙামাটি সড়কে অনির্দিষ্টকালের অবরোধ কর্মসূচি পালন করছে।

রোববার সকাল থেকে  দ্বিতীয় দিনের মতো  এই ধর্মঘট শুরু হয়।

বাঙ্গালহালিয়া কলেজ জাতীয়করণের তালিকা থেকে বাদ পড়ার পর ফের পুনর্বহালের দাবিতে গতকাল শনিবার থেকে বান্দরবান-রাঙামাটি সড়কে এই অবরোধ শুরু হয়।

এ সময় বক্তব্য রাখেন অবরোধ আন্দোলন কমিটির আহ্বায়ক বাঙ্গালহালিয়া সদর ইউপি চেয়ারম্যান ঞো মং মারমা, সদস্য সচিব বিশ্ব নাথ চৌধুরী, যুগ্ম আহ্বায়ক পুলক চৌধুরী প্রমুখ।

চলতি বছরের ২৮ জুন প্রধানমন্ত্রী কার্যালয়ের পত্রের সূত্র মতে, এই কলেজটিসহ সারাদেশে ১৯৯টি বেসরকারি কলেজ জাতীয়করণ করা হয়। ২০ আগস্ট মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর কর্তৃক তিন সদস্য বিশিষ্ট একটি টিম কলেজের কার্যক্রম পরিদর্শন করেন। কলেজটি জাতীয়করণের আওতায় ৪/৫ মাস চলেও।গত ৮ নভেম্বর জাতীয়করণের তালিকা থেকে বাঙ্গালহালিয়া কলেজটি বাদ দেওয়া হয়।

খবরটি ছড়িয়ে পড়লে শিক্ষার্থী ও এলাকাবাসীর মধ্যে ক্ষোভ দেখা দেয়। এরপর থেকে শিক্ষার্থী ও স্থানীয়রা কলেজ জাতীয়করণের তালিকা থেকে বাদ দেওয়ার প্রতিবাদে ও পুনর্বহালের দাবিতে মানববন্ধনসহ নানা কর্মসূচি শুর করে।

 



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি