পূর্বাশা ডেস্ক:
লাক্সের ব্র্যান্ড অ্যাম্বাসাডর হলেন জনপ্রিয় মডেল ও অভিনেত্রী বিদ্যা সিনহা মিম। সম্প্রতি রাজধানীর গুলশানে ইউনিলিভার বাংলাদেশের করপোরেট অফিসে আনুষ্ঠানিকভাবে চুক্তিতে স্বাক্ষর করেছেন অভিনেত্রী মিম।
মিম বলেন, এর আগে যারা লাক্সের ব্র্যান্ড অ্যাম্বাসাডর হয়েছিলেন তারা প্রত্যেকেই আমার কাছে অনুকরণীয়, অনুসরণীয়। নিজেকে একই রূপে দেখতে পেরে আমি গর্বিত।
তিনি আরো বলেন, ‘লাক্স চ্যানেল আই সুপার স্টারের মাধ্যমে আমি ক্যারিয়ার শুরু করেছিলাম। আজ আবার নতুন করে লাক্সের সঙ্গে যুক্ত হওয়াটা আমার ক্যারিয়ারকে আরও সাফল্যময় করে তুলবে আশা করি।’

উল্লেখ্য, ২০০৭ সালের লাক্স চ্যানেল আই সুপারস্টার মিম নন্দিত লেখক ও নির্মাতা হুমায়ূন আহমেদ পরিচালিত ‘আমার আছে জল’ চলচ্চিত্রে অভিনয় করে শ্রেষ্ঠ অভিনেত্রীর খেতাব অর্জন করেন।
মিম বর্তমানে ব্যস্ত আছেন তারেক সিকদারের ‘দাগ’ চলচ্চিত্রের কাজে। এছাড়া চলতি মাসে মুক্তি পাচ্ছে তার অভিনীত চলচ্চিত্র ‘আমি তোমার হতে চাই’।


























































