শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » জাতীয় » বিজয় দিবসের পর রাজনৈতিক দলের সঙ্গে প্রেসিডেন্টের সংলাপ


বিজয় দিবসের পর রাজনৈতিক দলের সঙ্গে প্রেসিডেন্টের সংলাপ


পূর্বাশা বিডি ২৪.কম :
০৬.১২.২০১৬

264011_1

ডেস্ক রিপোর্টঃ

নতুন নির্বাচন কমিশন (ইসি) গঠনে বিজয় দিবসের পর সংলাপে বসতে যাচ্ছেন প্রেসিডেন্ট মো. আবদুল হামিদ। মঙ্গলবার সকালে প্রেসিডেন্টের প্রেস সচিব মো. জয়নাল আবেদীন এ তথ্য জানিয়েছেন। তিনি গণমাধ্যমকে জানান, সংবিধানের ১১৮ অনুচ্ছেদ অনুযায়ী প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশনার নিয়োগের আগে সংসদে প্রতিনিধিত্বকারী ও নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করবেন প্রেসিডেন্ট। বিজয় দিবসের পর এ সংলাপ শুরু হবে।

আগামী ফেব্রুয়ারিতে বর্তমান কমিশনের মেয়াদ শেষ হবে। নতুন ইসির অধীনেই ২০১৯ সালে একাদশ সংসদ নির্বাচন হবে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি